Saturday, June 27, 2020

হৃদয় মাঝে মালা গাঁথি | Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020

  হৃদয় মাঝে মালা গাঁথি |  Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020 
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে .
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।২
তুমি যে প্রিয় নাবী তুমি যে ধ্যানের ছবি 
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটা ক্ষণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে

প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে
সব হারার কাব্য লিখি দরদ আখরে।২
নাহিগো সুখের রবি, যাকিছু আধার সবি।২
শ্রাবন মেঘের মত কাঁদি তোমার স্মরনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।



তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি।২
দাওনা দেখা তুমি, হয়েছি ব্যকুল আমি।২
তোমার প্রেমে জ্বলি সদা দুঃখের দহনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।

তুমি যে প্রিয় নবী.....২
তুমি যে ধ্যানের ছবি।
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি খনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।


Friday, June 26, 2020

ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে | বিপ্লবী গান | জেগে ওঠার গান | revolutional Song 2020

ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে  |  বিপ্লবী গান | জেগে ওঠার গান | revolutional Song 2020

ইসলাম (আরবি) : আল-ইসলাম - [الإسلام‎‎] (এই শব্দ সম্পর্কেশুনুন) রোমান হরফে : al-Islām - الإسلام‎‎)[টীকা ১] একটি একেশ্বরবাদী এবং ইব্রাহিমীয় ধর্মবিশ্বাস যার মূল শিক্ষা হল, এক আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা নেই এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত নবী ও রাসূল[১][২][৩]

এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম,[৪][৫] যার অনুসারী সংখ্যা ১.৯ বিলিয়ন এবং পৃথিবীর মোট জনসংখ্যার ২৪.৪ %, যারা মুসলমান নামে পরিচিত।[৬][৭] মুসলমানরা ৫০ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি।[৪] ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য অভিভাবক।[৮]

মানবজাতীকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে-যুগে অনেক নবী-রাসূলআসমানী কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন ।[৯] ইসলামে প্রধান ধর্মগ্রন্থ হলো পবিত্র কুরআন যা স্বয়ং আল্লাহর বানী; আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ (২৯ আগস্ট ৫৭০- ৮ জুন ৬৩২) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে সুন্নাহ বলা হয় যা হাদীস নামে লিপিবদ্ধ রয়েছে। তবে সমস্ত সুন্নাহই হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নাহ নয়।


ইসলামী ধর্মমত অনুযায়ী, যুগে যুগে আদমইব্রাহিমমূসাঈসা (আলাইহিমুসসালাম) সহ সকল রাসূলগণের উপর যেসব আসমানী কিতাব অবতীর্ণ হয়েছিল, মূল আরবি কুরআন হল তারই সর্বশেষ, পূর্নাঙ্গ, অপরিবর্তিত চূড়ান্ত সংস্করণ।ইসলামী ধর্মগ্রন্থানুযায়ী, এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যা তুলনামূলক আর কোন ধর্ম দাবি করে না। ইসলাম শুধুমাত্র মক্কা-মদীনা বা আরব দেশগুলোর জন্য নয় বরং ইসলাম পৃথিবীর সকল বর্ণ, গোত্র, জাতি এবং ধনী-গরীব, সাদা-কালো ও আরব-অনারব সকল মানুষের জন্যই প্রেরিত।

অন্যান্য ইব্রাহিমীয় ধর্মের মতো ইসলামও শেষবিচারের শিক্ষা দেয় যেখানে সৎকর্মশীলরা পুরষ্কারস্বরূপ জান্নাত পাবে আর পাপীরা জাহান্নামের সাজা পাবে। ধর্মীয় কর্মকান্ডের মধ্যে অন্যতম হল ইসলামের পঞ্চস্তম্ভ, যা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য । তাদেরকে ইসলামী আইন ও (শরীয়াহ্) মেনে চলতে হয়, যা প্রকৃতপক্ষে সমাজ ও জীবনের সকল ক্ষেত্র ও যাবতীয় কার্যকলাপকে নির্ধারণ করে দেয় । ব্যাঙ্কিং থেকে দান-ছদকাহ্নারী থেকে পরিবেশ সবই এর অন্তর্গত।মক্কামদিনা ও জেরুজালেম ইসলামে সবচেয়ে সম্মানিত ও পবিত্র তিন শহর।

ইসলাম কোন নতুন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি। আদম আঃ ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং ইসলামের প্রথম নবী। আর শেষ নবী হলেন মুহাম্মদ

তবে ইতিহাসগতভাবে এর উৎপত্তি ৭ম শতকের শুরুতে মক্কায়, এবং ৮ম শতক নাগাদ উমাইয়া খিলাফত পশ্চিমে ইবেরিয়া (স্পেন) থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত বিরাট অঞ্চল জুড়ে সম্প্রসারিত হয়। ৮ম থেকে ১৩ শতককে ঐতিহ্যগতভাবে ইসলামী স্বর্নযুগ বলা হয়।





ঐতিহাসিকভাবে আব্বাসীয় খিলাফতের আমলে মুসলিম বিশ্ব বৈজ্ঞানিকঅর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নতির শীর্ষে ছিল। ইসলামের প্রসার ঘটেছে মূলত ধর্মপ্রচার এবং রাজ্যজয়ের মাধ্যমে। রাজ্যজয়গুলো ঘটেছিল আলাদা আলাদা সম্রাজ্যের দ্বারা যেমন উসমানীয় সম্রাজ্য, আর ধর্মান্তরিতকরণ ঘটেছিল ইসলামী ধর্মপ্রচার কার্যক্রমের (দাওয়াতের) মাধ্যমে, কাউকে জোর করে নয়।

ইসলামের মূল ভিত্তি কুরআন ও সহীহ হাদিস অনুযায়ী ইসলামে কোন দল বা সম্প্রদায় নেই। সকলের পরিচয়ই হবে মুসলমান এবং জীবন পরিচালনার ভিত্তি হবে এই দুটিই। কিন্তু কিছু মুসলমান কুরআন ও সহীহ হাদিসের শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে বিভিন্ন দলে ভাগ করেছে, যা ইসলাম সমর্থন করে না। বেশিরভাগ মুসলমান দুইটি প্রধান সম্প্রদায়ের অন্তর্গত, সুন্নি (৭৫-৯০%) অথবা শিয়া (১০-২০℅)।

সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, বিশ্বের সমগ্র মুসলমানের ১৩%'ই এখানে বাস করেন বিশ্বের সমগ্র মুসলমানের ৩১%'ই বাস করেন দক্ষিণ এশিয়ায়, মুসলমান জনগোষ্ঠীর বড় অংশটাই এখানে। মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলে বাস করেন ২০%  এবং এটি এ অঞ্চলের অন্যতম প্রধান ধর্ম। ১৫% বাস করেন সাহারা-নিম্ন আফ্রিকাতে। এছাড়াও উল্লেখযোগ্য পরিমান মুসলমান সম্প্রদায় দেখা যায় আমেরিকাককেশাসমধ্য এশিয়াচীনইউরোপ,ইন্দোচীনফিলিপাইন ও রাশিয়াতে



হৃদয় মাঝে মালা গাঁথি | Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020

  হৃদয় মাঝে মালা গাঁথি |  Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020  হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে . তুমি আমার ফুটন্ত ফুল মনের ...