Saturday, June 27, 2020

হৃদয় মাঝে মালা গাঁথি | Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020

  হৃদয় মাঝে মালা গাঁথি |  Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020 
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে .
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।২
তুমি যে প্রিয় নাবী তুমি যে ধ্যানের ছবি 
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটা ক্ষণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে

প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে
সব হারার কাব্য লিখি দরদ আখরে।২
নাহিগো সুখের রবি, যাকিছু আধার সবি।২
শ্রাবন মেঘের মত কাঁদি তোমার স্মরনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।



তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি।২
দাওনা দেখা তুমি, হয়েছি ব্যকুল আমি।২
তোমার প্রেমে জ্বলি সদা দুঃখের দহনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।

তুমি যে প্রিয় নবী.....২
তুমি যে ধ্যানের ছবি।
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি খনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে 
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।


No comments:

Post a Comment

হৃদয় মাঝে মালা গাঁথি | Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020

  হৃদয় মাঝে মালা গাঁথি |  Hridoy Majhe Mala Gathi | New Islamic Gojol 2020  হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে . তুমি আমার ফুটন্ত ফুল মনের ...